# লালমনিরহাটে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a8%e0%a6%83%e0%a6%96%e0%a6%a8%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-১৯T১৩:৩৮:৩৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ,ঢাকা:

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন
কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও
হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন
এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম 
এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
