# লালমনিরহাটে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট স্বামী-স্ত্রী-সন্তান

- Link: https://znews.news/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/
- Published: ২০২৬-০৩-১৭T১২:৫১:১৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক।

লালমনিরহাটের ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের
মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদ এলাকায়
এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত একজনকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর
উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন নিহত শরিফুল
ইসলাম (৩৫)। ঈদের ছুটিতে বাড়ি ফিরতে সকালে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে পাটগ্রাম
থেকে গ্রামের বাড়ির দিকে রওনা দেন তিনি।

তবে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া একটি ট্রাক 
মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরিফুলের স্ত্রী মারা যান। স্থানীয়রা আহতদের
উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শরিফুল ও তার এক সন্তানকে
মৃত ঘোষণা করেন চিকিৎসক।
