# রোনালদোর পেনাল্টি মিস, ম্যাচ হারল আল নাসর

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%ae%e0%a7%8d/
- Published: ২০২৬-১১-২১T১৩:১৫:২১+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারের ৯৮৬তম গোল করেছেন। ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক
থেকে এখন তিনি মাত্র ১৪ গোল দূরে। তবে এই গোলের দিনে হতাশার হারও দেখতে হয়েছে আল নাসরকে।
সৌদি প্রো লিগের নবম রাউন্ডে আল আহলির কাছে তারা ৩-১ গোলে হেরেছে।

খেলার ১৪তম মিনিটে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। প্রতিপক্ষের অর্ধে বল কেড়ে নেন সামু
কোস্তা। দ্রুত তিনি বলটি বাড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে। পেনাল্টি 
এলাকায় প্রথম ছোঁয়াতেই জাল খুঁজে নেন রোনালদো।

২০২৬-২৭ মৌসুমে নয় ম্যাচে এটি রোনালদোর অষ্টম লিগ গোল। এই বয়সেও তার ধারাবাহিকতা 
চোখে পড়ার মতো।

এই গোলের ঠিক পরে আরেকটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। আল নাসর একটি পেনাল্টি পায়। কিন্তু
স্পট কিক থেকে গোল করতে পারেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড। লিড বাড়ানোর সুযোগ তিনি হাতছাড়া
করেন।

আর তারই খেসারত দেয় আল নাসর। লিডটা খুইয়ে বসে কিছুক্ষণ পরই। দারুণভাবে ঘুরে দাঁড়ায়
আল আহলি। ৪৫ মিনিটে ইভান টনির বাড়ানো বল থেকে গোল করেন ওয়েন্ডারসন গালেনো। ৬৮ মিনিটে
পেনাল্টি থেকে আল আহলিকে এগিয়ে দেন টনি। ৭৫ মিনিটে গোল করে রজার ইবানিয়েস আল নাসরের
কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিশ্চিত করে আল আহলি।

এই হারের পর আল নাসর লিগের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল। ১২ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২৮। 
শীর্ষে থাকা আল হিলাল এক ম্যাচ কম খেলেই তুলে নিয়েছে ৩০ পয়েন্ট।
