# রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ae/
- Published: ২০২৬-১১-১৭T১৬:৩৫:৫৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা : **

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে সুপ্রিম কোর্টের “বার্ষিক প্রতিবেদন-
২০২৫” পেশ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) দুপুরে বঙ্গভবনে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম 
কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্যবৃন্দ রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে
সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০২৫ পেশ করেন।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটি’র 
চেয়ারম্যান ও আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, কমিটির সদস্য আপিল বিভাগের 
বিচারপতি মো. রেজাউল হক, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে. এম. হাফিজুল আলম, বিচারপতি 
মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. বশির উল্লাহ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন সংক্রান্ত বিভিন্ন বিষয় ও
বিচার বিভাগের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির
সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল আমিন
বিপ্লব উপস্থিত ছিলেন।
