# রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%82%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97/
- Published: ২০২৬-১১-১৬T১৩:৫৬:২৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল। তারা
হলেন—মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদ।

রাষ্ট্রদূত পদে পেষণে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত
করে রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা
হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই দুই সেনা কর্মকর্তাকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ 
প্রদানের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এখন পররাষ্ট্র
মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের সুনির্দিষ্ট কোন দেশে রাষ্ট্রদূত
হিসেবে পদায়ন করা হবে, তা চূড়ান্ত করা হবে।
