# রামিসা হত্যা: দ্রুততম সময়ে চার্জশিট দেয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af/
- Published: ২০২৬-০৫-২১T১৬:০৮:০৬+০৬:০০
- Author: znews

**জেড নিউজ, ঢাকা:**

রাজধানীতে রামিসা হত্যাকাণ্ডে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেয়া হবে
বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক
ইস্যুতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি স্বল্পতম সময়ের মধ্যে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, পেশাদার অনেক অপরাধী এবং দীর্ঘদিন আইনের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ানো ব্যক্তিদের
আমরা গ্রেপ্তার করেছি।
