# রাজনৈতিক পরিবর্তনের পর বিদেশি বিনিয়োগে বাংলাদেশের বড় সাফল্য

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ac/
- Published: ২০২৫-০৮-০৬T১৫:০৪:০৭+০৬:০০
- Author: Z News

দেশে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর নানা চ্যালেঞ্জ থাকার পরও সরাসরি বিদেশি বিনিয়োগ-
এফডিআই প্রবাহে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগবান্ধব পরিবেশ 
তৈরিতে সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে জানুয়ারি-মার্চ বাংলাদেশে
নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৮৬৪.৬৩ মিলিয়ন ডলার। যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ১১৪.৩১
শতাংশ বেশি। ওই সময়ে বিনিয়োগ ছিল ৪০৩.৪৪ মিলিয়ন ডলার।

এই বিনিয়োগ প্রবাহ ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের তুলনায়ও ৭৬.৩১ শতাংশ বেশি।
তখন নিট এফডিআই ছিল ৪৯০.৪০ মিলিয়ন ডলার।

ইকুইটি ইনভেস্টমেন্ট বা মূলধনী বিনিয়োগেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ২০২৫ সালের
জানুয়ারি- মার্চ সময়ে এটি দাঁড়ায় ৩০৪.৩৮ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ে ছিল ১৮৮.৪৩
মিলিয়ন ডলার।অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, এই পরিসংখ্যান বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার
প্রতি আন্তর্জাতিক মহলের আস্থার প্রতীক। যদিও দেশ এখনো মুদ্রা অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি
এবং বৈদেশিক ঋণের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করছে।

জেড নিউজ, ঢাকা
