# রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b8/
- Published: ২০২৬-১১-২২T১০:৪৫:২৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের
উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুব শিগগির এই সংলাপ শুরু হতে পারে বলে 
প্রধানমন্ত্রীর দপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের দায়িত্বশীল সংশ্লিষ্ট একাধিক সূত্র 
থেকে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয়
ঐক্যের লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপের
প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সংলাপ হওয়ার কথা।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির(
এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দেশের বাইরে রয়েছেন। তাঁরা
আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফিরতে পারেন। তাঁদের ফেরার পর সংলাপ শুরু হবে। তবে সংলাপে
কোন কোন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু এখনো
চূড়ান্ত হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
