# রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%b2%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%95%e0%a7%87-%e0%a6%90%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%a6/
- Published: ২০২৬-১১-২৩T১৬:৪৫:৩১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস
এবং দেশকে বর্তমান পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি
রাজনৈতিক ঐক্যের বিষয়েও কথা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাঁর জায়গা থেকে বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেছেন।
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমরাও
বলেছি, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি।

এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, 
বিচার নিয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে 
কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্য বা জুলাই ঐক্যের ক্ষেত্রে সংস্কার,
বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম
এজেন্ডা করার আহ্বান জানিয়েছেন তারা।
