# রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি জোট

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a7%87/
- Published: ২০২৬-১১-২৮T১২:২১:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সৌদি
নেতৃত্বাধীন জোট এই খবর জানিয়েছে।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জোটের মুখপাত্র তুর্কি আল-
মালিকি ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করার কথা জানান। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে
ছোড়া হয়েছে, হামলার সময় বা সম্ভাব্য কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়ে তিনি
বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

বিবৃতিতে হুথিদের একটি ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ‘কোয়ালিশন টু সাপোর্ট লেজিটিমেসি ইন ইয়েমেন’ নামে পরিচিত এই জোটটি
ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১৪ সাল থেকে হুথিরা ইয়েমেনের
রাজধানী সানা ও দেশের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে আসছে এবং ২০১৫ সাল থেকে সৌদি আরব 
ইয়েমেন সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে এই সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে।
