# রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b2%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f/
- Published: ২০২৬-০৭-১৫T১১:৪৩:৩৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:
 রাজধানীর বংশালের আলু বাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণে কারিগর
কাস্টমারসহ ১০ জন দগ্ধ হয়েছেন। তারা জাতীয় বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার(
১৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন— কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫)।
কারিগর সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬),সাকিব (১৭) ও আরমান (৩৭)।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুকের
শরীরের ৫০ শতাংশ, রিংকু ২১ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ, রফিক ১২ শতাংশ, কারিগর
সামশেদ ১৫ শতাংশ, রাজু ১৮ শতাংশ, পাপ্পু ১৮ শতাংশ , সাকিব ১ শতাংশ ও আরমান ১৫ শতাংশ
দগ্ধ হয়েছে।
