# রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0-2/
- Published: ২০২৬-০৯-১০T১৩:০৩:৩২+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে
গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৯টি মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৬২
জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১২২ জন, গুলশান বিভাগ ৪৮
জন, উত্তরা বিভাগ ৪৮ জন ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা ও 
১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি 
ম্যাগাজিন, সাতটি মোবাইল ফোন, একটি ইয়াবা সেবনের পাইপ, দুটি ফয়েল পেপার, তিনটি গ্যাস
লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
