# রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৪৬৬

- Link: https://znews.news/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%aa-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-4/
- Published: ২০২৬-১১-১১T১১:২৮:৫০+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে আটক করা হয়েছে। একই
সময়ে ৬৪টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চা‌লি‌য়ে তাদের আটক করা
হয়। বুধবার (১১ নভেম্বর) ডিএম‌পির পাঠা‌নো সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এসব তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়, আটকদের মধ্যে রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৪৬ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন,
মতিঝিল বিভাগ ৬৪ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ১৩১ জন, গুলশান বিভাগ ২৯ জন,
উত্তরা বিভাগ ২২ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে আটক করা হয়েছে।

অভিযানকালে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গান পাউডার, বিস্ফোরিত পেট্রলবোমার
অংশবিশেষ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার,
২ বোতল বিদেশি মদ, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার
করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।
