# যে দোয়া পাঠে শোধ হতে পারে পাহাড়সম ঋণ

- Link: https://znews.news/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/
- Published: ২০২৬-০৩-২৯T১৫:০৮:০০+০৬:০০
- Author: znews

**জেড নিউজ , ঢাকা : **

প্রয়োজনের মুহূর্তে মানুষ বিভিন্ন সময় ধার করে। অনেক সময় তা শোধ করা কঠিন হয়ে পড়ে। 
তাই রাসুল (সা.) ঋণ থেকে বাঁচতে ও তা সহজে পরিশোধ করতে দোয়া করতে বলেছেন। হাদিসে একটি
দোয়া হলো-

سِوَاكَ عَمَّنْ بِفَضْلِك وَأَغْنِنِي حَرَامِكَ، عَنْ بِحَلاَلِكَ اكْفِنِي اللَّهُمَّ

উচ্চারণ :  ‘আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান 
সিওয়াক ’।

অর্থ : হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত 
রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন।

আলি বিন আবু তালিব (রা.) বর্ণনা করেছেন, তার কাছে এক চুক্তিবদ্ধ দাস এসে বলল, আমি চুক্তিকৃত
অর্থ পরিশোধে অক্ষম হয়ে পড়েছি। আপনি আমাকে সহযোগিতা করুন। তখন তিনি বলেছেন, আমি কি 
তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা রাসুল (সা.) আমাকে শিখিয়েছেন? যদি তোমার ওপর
পাহাড় পরিমাণ ঋণও থাকে আল্লাহ তা তোমার পক্ষ থেকে শোধ করবেন।

 
