# যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে, বিকেলে আলোচনা

- Link: https://znews.news/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/
- Published: ২০২৬-০৪-১১T১২:৫০:২৪+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক:**

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত আলোচনার প্রক্রিয়া শুরু
হতে যাচ্ছে ইসলামাবাদে। এজন্য দুই দেশের প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন।
আজ বিকেলে ইসলামাবাদে শুরু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠক শুরু হবে বলে অনেকেই বলছেন। তবে বাস্তবে তা বিলম্বিত হয়ে
বিকেলে শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। তবে আলোচনার আগে উভয় দেশের প্রতিনিধিদল পৃথকভাবে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন। এরপরই মূল ইরান-যুক্তরাষ্ট্র
আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ভূমিকা
রাখে, যার অংশ হিসেবে ৮ এপ্রিল থেকে আলোচনার পথ উন্মুক্ত হয়।

এছাড়া ইরান একটি দশ দফা প্রস্তাব উপস্থাপন করেছে। এতে যেখানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার,
নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মতো দাবি অন্তর্ভুক্ত রয়েছে।
আলোচনায় অংশগ্রহণ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উভয় পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস রয়েছে বলেও
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
