# যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপের বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d/
- Published: ২০২৬-১১-২৬T১৭:৩৮:৩২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ক্ষেত্রে যেসব বিষয় বাংলাদেশের কাছে অযৌক্তিক
মনে হচ্ছে, সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরে ছাড় আদায়ের চেষ্টা করবে সরকার বলে 
জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ
কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) নতুন করে ১৩টি দেশের ওপর শুল্ক
আরোপের ঘোষণায়, বাংলাদেশের পোশাকশিল্পের ওপর এর প্রভাবের প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন,
এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। যেসব বিষয় বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের
সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে।
সেখানে বাংলাদেশের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, উদাহরণ হিসেবে তুলার বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে। যুক্তরাষ্ট্রের
তুলা ব্যবহার করে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং সেসব পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানির
বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করা সম্ভব।

তিনি বলেন, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আপত্তি ও সংরক্ষণ রয়েছে। সেগুলো যুক্তরাষ্ট্রের
কাছে স্পষ্টভাবে তুলে ধরে আলোচনা ও দর-কষাকষি করা হবে।
