# মেলোস দ্বীপে মিলে যায় হাতবিহীন ‘ভেনাস ডি মিলো’

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b8-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%80%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be/
- Published: ২০২৬-০৪-০৮T১৩:৩৭:০৭+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

আজ ৮ এপ্রিল। ১৮২০ সালের আজকের দিনে গ্রিসের মেলোস দ্বীপে আবিষ্কৃত হয় বিশ্ববিখ্যাত
ভাস্কর্য ‘ভেনাস ডি মিলো’। প্রাচীন গ্রিক এ ভাস্কর্যটি মাটির নিচ থেকে কয়েক খণ্ডে খুঁজে
পাওয়া গিয়েছিল। পরে সেগুলো ফ্রান্সে নিয়ে রাজা অষ্টাদশ লুইকে উপহার দেয়া হয়। বর্তমানে
এটি প্যারিসের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। ধারণা করা হয়, এটি প্রেমের দেবী আফ্রোদিতির
মূর্তি। তবে এর দুই হাত কোনো দিনই খুঁজে পাওয়া যায়নি।
