# মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7/
- Published: ২০২৬-১১-০৯T১৩:১৮:৪১+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

মিশরের গিজা শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং শতাধিক মানুষ আহত
হয়েছেন। দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা ও কায়রো থেকে ছেড়ে যাওয়া দক্ষিণমুখী দুটি
ট্রেনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। এর ফলে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। প্রথম ট্রেনটি
গিজা থেকে ফায়ুমের দিকে যাওয়ার সময় লাইনের ওপর দাঁড়িয়ে থাকা আসওয়ানগামী আরেকটি ট্রেনের
পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই উলটে যাওয়া বগিগুলো থেকে সাধারণ মানুষ ও উদ্ধারকর্মীরা
আহত যাত্রীদের উদ্ধার করেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।সংবাদ বিশ্লেষণ

মিশরের স্বাস্থ্যমন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার জানান, আহতদের ভাঙা হাড় ও মাথার আঘাতের
চিকিৎসা দেয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও 
রয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ
দিয়ে জানান, অবহেলার জন্য দায়ী কাউকেই ছাড় দেয়া হবে না। আল-আয়াতের কাফর আম্মার এবং 
আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। ২০০২ সালে কাছাকাছি এলাকায়
অপর একটি ট্রেন দুর্ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। রোববারের এই দুর্ঘটনার
পর মিশরে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। পাশাপাশি সৌদি আরব ও তুরস্ক এই ঘটনায়
গভীর সমবেদনা জানিয়েছে।
