# মহাকাশ থেকে চমৎকার লাল-সবুজ অরোরার ভিডিও শেয়ার করলেন নভোচারী

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%ae%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%ac/
- Published: ২০২৬-১১-০৯T১২:১৫:৪৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

মহাকাশ থেকে আকাশে উজ্জ্বল লাল ও সবুজ রঙের অরোরার (মেরুপ্রভা) একটি চমৎকার টাইম-ল্যাপস
ভিডিও শেয়ার করেছেন নভোচারী ডন পেটিট। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওতে 
দেখা যায়, আকাশে রঙিন আলোর একটি প্রাকৃতিক প্রদর্শনী চলছে। উজ্জ্বল সবুজ আলোর মধ্যে
হঠাৎ করেই লাল রঙের অরোরার ঝলকানি দেখা যাচ্ছে, যা একটু পরই মিলিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করে পেটিট এটাকে ‘প্রাকৃতিক আলোর প্রদর্শনী’ 
হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, অরোরার এই রূপ প্রতিনিয়ত বদলাচ্ছে এবং ভিডিওটির বেশির
ভাগ অংশ জুড়েই রয়েছে উজ্জ্বল সবুজ আলো। এই সবুজ আলোর মধ্যে কিছুক্ষণের জন্য উঁচুতে 
থাকা লাল অরোরাগুলো দেখা গেছে, যা খুব দ্রুতই আবার মিলিয়ে যায়।

পেটিট জানান, দর্শকরা সবুজ আলোর সাগরের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করলেই লাল অরোরার
এই ঝলক দেখতে পাবেন। বজ্রপাতের সময় হওয়া ‘স্প্রাইট’ বা লাল আলোর ঝলকানির সঙ্গে অরোরার
এই সংক্ষিপ্ত উপস্থিতির তুলনা করেছেন তিনি। অরোরার এই অপরূপ দৃশ্য দেখতে পেয়ে নিজের
উচ্ছ্বাস প্রকাশ করে এই নভোচারী আরও বলেন, অরোরা দেখার এই অভিজ্ঞতা কখনোই পুরোনো হয়
না।

ডন পেটিটের এই পোস্টটি অনলাইনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নেটিজেনরা এই প্রাকৃতিক 
সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, মহাকাশ থেকে দেখা অরোরার
দৃশ্য, যেখানে সবুজের মধ্য দিয়ে লাল আলোর রেখা মিলিয়ে যাচ্ছে—অসাধারণ! আরেকজন মন্তব্য
করেছেন, আমি সারা দিন ধরে এ ধরনের দৃশ্য দেখতে পারি। তৃতীয় এক ব্যবহারকারী দৃশ্যটিকে‘
মিলিয়ন ডলারের ভিউ’ বা অমূল্য বলে বর্ণনা করেছেন।
