# মস্তিষ্কে অস্ত্রোপচারে মুখে বিড়ালের ছাপ

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae/
- Published: ২০২৬-১১-১৮T১৩:৫০:৪২+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

মস্তিষ্কে এক জটিল অস্ত্রোপচারের পর অদ্ভুত ও বিরল এক স্নায়বিক সমস্যার মুখোমুখি হয়েছেন
এক তরুণ। অস্ত্রোপচার পরবর্তী অবস্থায় তিনি আশপাশের মানুষের স্বাভাবিক চেহারার বদলে
সবার মুখে বিড়ালের আদল বা মুখাবয়ব দেখতে শুরু করেছেন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত
বিরল এ ঘটনাটি চিকিৎসক ও গবেষকদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
 আন্তর্জাতিক 
সংবাদমাধ্যম ও মেডিকেল কেস রিপোর্ট অনুযায়ী, ওই তরুণ মস্তিষ্কের টিউমার বা স্নায়বিক
সমস্যার চিকিৎসার জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন। অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর জ্ঞান
ফিরলে তিনি অদ্ভুত এক অভিজ্ঞতার কথা জানান। তিনি লক্ষ্য করেন, চিকিৎসক, নার্স কিংবা
পরিবারের সদস্য- যার দিকেই তাকাচ্ছেন, তার মুখম-ল মানুষের মতো না দেখিয়ে বিড়ালের মুখের
মতো বিকৃত ও লোমশ আকৃতির দেখাচ্ছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় এ ধরনের অবস্থাকে ‘প্রসোপোমেটামরফপ্সিয়া’
বলা হয়। এটি এমন এক বিরল স্নায়বিক ব্যাধি, যেখানে মস্তিষ্কের চেহারা শনাক্তকারী অংশটি
সঠিকভাবে কাজ না করায় রোগী মানুষের চেহারা বিকৃত, বড়, ছোট বা কোনো প্রাণীর আদলে দেখতে
পান।
