# মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a2%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95/
- Published: ২০২৬-০৩-১৭T১৭:৫৩:৪৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ
এবং ঢাকার দুই সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বর্জ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার, তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা
যায় কি না, প্রধানমন্ত্রী সেই নির্দেশনাও দিয়েছেন।

এ প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনারর জন্য
যারা কাজ করেন, তাদের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈের বোনাস
দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার, তা আমদানি না করে দেশে 
বুয়েটের সহযোগিতায় করা যায় কি না, সেই নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের।

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-
পরিবহনব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিবহনযন্ত্র
আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন।
