# মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

- Link: https://znews.news/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%9c/
- Published: ২০২৬-১১-১৯T১০:৪৩:১৮+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাত তখন প্রায় পৌনে তিনটা। রাজধানীর উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসার সামনে
পুলিশ। এর আগেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। দাবি করেন, তিনি 
কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না 
হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁকে বাসা থেকে আটক করে ঢাকা মহানগর
গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা
অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। তুরাগ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের
জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো
হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ
আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন
সংবাদমাধ্যম জানিয়েছে।
