# ভোলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

- Link: https://znews.news/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a4/
- Published: ২০২৬-১১-০৯T১৫:৫০:৪৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ভোলা সদর উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে
পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার 
বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরের মাঝখানে মানুষের মুখমণ্ডলের মতো কিছু
একটা ভাসতে দেখেন স্থানীয়রা। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে সেটি মরদেহ বলে নিশ্চিত হন।
এরপর পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ হাওলাদার ঢাকা পোস্টকে বলেন,
মরদেহটি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির। তার বয়স আনুমানিক ৪০ বছর। ধারণা করা হচ্ছে, একদিন
আগে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তিকে এর আগে এলাকায় দেখা যায়নি।

তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায়
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
