# ভোট দিতে পারবেন না হাসিনা ও তার পরিবারের ১০ সদস্য

- Link: https://znews.news/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/
- Published: ২০২৫-০৯-১৮T১২:৩৯:০২+০৬:০০
- Author: Z News

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার
পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের(
ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, যাদের এনআইডি লক আছে তারা কেউই প্রবাসে বসে ভোট 
দিতে পারবেন না।

গত এপ্রিলে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর নির্দেশনায় শেখ হাসিনা
ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়। এর মধ্যে শেখ হাসিনা, ছেলে সজীব আহমেদ
ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ
সিদ্দিক, আজমিনা সিদ্দিক রুপন্তি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, হাসিনার নিরাপত্তা
উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডি
লক করা হয়।

ইসি সচিব বলেন, সংসদ নির্বাচনে ইন কান্ট্রি ও আউট অব কান্ট্রি ভোট হবে। যারা প্রবাসে
আছেন, তারা অনলাইনে নিবন্ধন করবেন। এজন্য সিস্টেম ডেভেলপ করা হচ্ছে।
