# ব্যাংকের আরটিজিএস লেনদেন বন্ধ

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%a8/
- Published: ২০২৬-১১-১০T১৩:১৭:৫৮+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

বাংলাদেশ ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে
বন্ধ রয়েছে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী
পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আরিফ হোসেন খান এক ক্ষুদ্রে বার্তায় জানান, বাংলাদেশ ব্যাংকের
সিবিএসে কারিগরি ত্রুটির কারণে আরটিজিএস লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যাটি সমাধানে
কাজ চলছে।

আরটিজিএস হচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর
ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের
অর্থ স্থানান্তর করা যায়।

সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে এবং তাৎক্ষণিক
ভিত্তিতে নিষ্পত্তি করা হয়।
