# ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে ইয়ামালকে হারালেন এমবাপ্পে

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8c%e0%a6%a1/
- Published: ২০২৬-১১-১০T১২:৪৩:২৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

ব্যক্তিগত লড়াইয়ে লামিনে ইয়ামালকে পেছনে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। অক্টোবর মাসের লা
লিগার সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই রিয়াল তারকা। বার্সেলোনা উইঙ্গারকে হারিয়ে
ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এটিই এমবাপ্পের প্রথম জয়।

২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে অবশ্য দুজনকেই পেছনে ফেলেছিলেন হ্যারি কেইন। সেখানে
এমবাপ্পে হয়েছিলেন দ্বিতীয়, ইয়ামাল তৃতীয়। এবার লা লিগার মাসসেরার পুরস্কারের লড়াইয়ে
ইয়ামালকে টপকে গেলেন ফরাসি তারকা।

অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এমবাপ্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইয়ামাল ছাড়াও
রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস, অ্যাতলেতিকো মাদ্রিদের আলেহান্দ্রো গ্রিমালদো ও 
এলচের গোলকিপার মাতিয়াস দিতুরো। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে শেষ পর্যন্ত পুরস্কারটি
উঠেছে এমবাপ্পের হাতে।

এই স্বীকৃতি পাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে এমবাপ্পের গোল করার দক্ষতা। অক্টোবর মাসে
লা লিগায় তিন ম্যাচ খেলে চার গোল করেছেন তিনি। এর মধ্যে সেভিয়ার বিপক্ষে করেছেন জোড়া
গোল। এরপর ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয়েও পেয়েছেন
জোড়া গোল।

এই চার গোলের সুবাদে চলতি মৌসুমে লা লিগায় এমবাপ্পের মোট গোলসংখ্যা ১১। সঙ্গে আছে দুটি
অ্যাসিস্ট। অর্থাৎ সরাসরি ১৩টি গোলে অবদান রেখেছেন রিয়াল তারকা।
