# বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হলেন আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be/
- Published: ২০২৬-০৮-২৩T১৩:১৪:৫০+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক::

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য
হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি কাউন্সিলর আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন।

​মাঠে একসময় ‘লালমনিরহাট এক্সপ্রেস’ খ্যাত গতিময় পেস বোলার হিসেবে বেশ পরিচিত ছিলেন
আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন। ২০০৪ সালে দেশের বহুল আলোচিত ‘গ্রামীণফোন পেসার হান্ট’ 
প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তাঁর আত্মপ্রকাশ ঘটে। সাবেক এই ক্রিকেটার মাঠের
খেলার পাশাপাশি দীর্ঘদিন ধরে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও প্রশংসনীয় ভূমিকা পালন
করে আসছেন। ক্রীড়াঙ্গনের বাইরে তিনি সামাজিক সংগঠন ‘মানবিক যাত্রা ফাউন্ডেশন’-এর কর্ণধার
হিসেবে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা কর আসছেন।

​নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন
জানান, দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন এবং খেলাধুলার মানকে আরও এগিয়ে নেওয়ার জন্য
নিরলস পরিশ্রম করাই এখন তাঁর মূল লক্ষ্য। তরুণ সমাজকে মাঠমুখী করা এবং সঠিক দিক নির্দেশনা
দিয়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান। ক্রীড়াঙ্গনে নিজের এই
নতুন পথচলায় কাঙ্ক্ষিত সফলতার জন্য তিনি শুভানুধ্যায়ীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের
আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
