# বাজারে আজ সোনা-রুপার ভরি কত?

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95/
- Published: ২০২৬-০৮-০১T১৩:১০:২৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার টাকার
ওপরে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার নিচে। ভালো 
মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকার কিছু বেশি দামে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(
বাজুস) শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ
করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপার গহনা
বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি
ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি 
সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। আর
সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকা। এছাড়া
২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৭১ টাকা
এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
