# বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নতুন এ্যাডহক কমিটি নিয়োগ

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6-2/
- Published: ২০২৬-০৯-০৬T১৮:০৩:৪৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নতুন এ্যাডহক কমিটি নিয়োগ করা হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিতকে সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের
পরিচালক আমিরুল ইসলাম কাগজীসহ ৫ জনকে সহ-সভাপতি ও মহিউদ্দীন মুহসীনকে কমিটির সাধারণ
সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এই এ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী ৩ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত
কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

গঠনতন্ত্র অনুযায়ী পূর্বের এ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ওই কমিটি 
ভেঙ্গে দেওয়া হয়।
