# বাংলাদেশে যে সরকারই আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি: বিক্রম মিশ্রি

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%81%e0%a6%95/
- Published: ২০২৫-১০-০৬T১৪:৫৪:৩৭+০৬:০০
- Author: Z News

**জেড নিউজ, ডেস্ক:**
 বাংলাদেশের জনগণের রায়ে যেই সরকারই ক্ষমতায় আসুক না কেন, তার
সঙ্গে কাজ করতে ভারত সদা প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে
বাংলাদেশ কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন (ডিক্যাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে
এসব কথা বলেন বিক্রম মিশ্রি।তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সব সময় জনগণকেন্দ্রিক
এবং ভবিষ্যৎমুখী। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক
আরও গভীর হবে।

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হবে-
এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু অভ্যন্তরীণ বৈধতার
জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি দৃঢ় করতেও সহায়ক হবে।

দুই দেশের ঐতিহাসিক বন্ধন সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক উপাদানে গভীরভাবে
প্রোথিত-এ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বলেও মন্তব্য করেন তিনি। মিশ্রি বলেন,‘
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের প্রথম দিককার নেতাদের একজন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসকে দায়িত্ব গ্রহণের পর অভিনন্দন জানান।

ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক পাঁচ দশকেরও বেশি সময়ের পুরোনো।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সম্পর্ক সব প্রতিকূলতার ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও অটুট 
থাকবে।
