# বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

- Link: https://znews.news/%e0%a6%ac%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/
- Published: ২০২৬-১১-১৮T১২:২৩:১৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান খ্রিস্টান সম্প্রদায়ের 
প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। আজ 
সচিবালয়ে প্রধানমন্ত্রী খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে অনুদানের এ চেক তুলে
দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান।

গত বছর এ খাতে অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ
১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা করেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও 
নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ
ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ 
প্রমুখ।
