# ফেনীর নুসরাত হত্যা মামলার রায় পড়া চলছে

- Link: https://znews.news/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be/
- Published: ২০২৬-০৮-২৪T১১:৪৭:৫১+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

ফেনীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টে আপিলের রায় পড়া চলছে। সোমবার(
২৪ আগস্ট) পৌনে ১১ টায় মামলার রায় পড়া শুরু হয়।

হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে
গঠিত বেঞ্চ এ রায় পড়া শুরু হয়।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার
তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি ঘটান। এ ঘটনায়
মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদরাসার ছাদে ডেকে
নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল 
নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায়
মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
