# প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি সভা

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-4/
- Published: ২০২৬-০৫-১৮T১২:২২:০৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রীর তারেক রহমানের সভাপতিত্বে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভা।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে সকাল ১০টায় এ সভা
শুরু হয়েছে।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

সভা চলবে বেলা ১টা পর্যন্ত।  জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)-এর সভা শেষে ‘সংবাদ সম্মেলন’
অনুষ্ঠিত হবে। ‘সংবাদ সম্মেলন’করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
