# প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-26/
- Published: ২০২৬-১১-১৮T১৩:২৮:২৭+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকের বৈঠক শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে
আজ (বুধবার, ১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে অনুমোদনের জন্য উঠছে নতুন ও সংশোধিত ২১টি উন্নয়ন প্রকল্প। ২০২৬-২৭ অর্থবছরের 
একনেকের সপ্তম এ সভায় কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানিসম্পদ ও গ্রামীণ অবকাঠামোসহ
বিভিন্ন খাতের প্রকল্প গুরুত্ব দেয়া হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ
ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পটুয়াখালী
কৃষি কলেজ স্থাপন এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প। নতুন ও সংশোধিত ২১টি প্রকল্পের
পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার
কথা রয়েছে।
