# প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সৌজন্য সাক্ষাৎ

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%85%e0%a7%8d-2/
- Published: ২০২৬-১১-১৮T১০:১৬:১৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে
কর্মরত ২৫ জন ইন্টার্ন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এ 
সৌজন্য সাক্ষাতের সুযোগ লাভ করেন ইন্টার্নরা । এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার
রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ইন্টার্নরা তাঁদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ
পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় তাঁরা ‘Combating Deepfake Hate
Speech: Digital Preparedness in Bangladesh’ এবং সাইবার নিরাপত্তা সচেতনতা (Cyber 
Security Awareness) বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী তাঁদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য
শুভকামনা জানান।
