# প্রথম জয় বাংলাদেশি যুবাদের

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%9c%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%be/
- Published: ২০২৬-০৯-০৯T১০:২০:২৪+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

প্রথম দুই ম্যাচ হারের পর জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-
২০ দল। পুল ‘বি’-তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে কাজাখস্তানকে।

চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল চারটি করেন যথাক্রমে-শিমুল
ইসলাম, মেহেদী হাসান, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে চীনের কাছে ৩-২ গোলে এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে
হেরেছিল বাংলাদেশ।

ফলে ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। চার
ম্যাচ খেলে এখনও পয়েন্টের দেখা পায়নি কাজাখস্তান।

গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে নবমবারের
মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ।
