# পুতুলের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে চায় সরকার।

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2/
- Published: ২০২৪-১০-৩১T১২:৪৮:২২+০৬:০০
- Author: Z News

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে
চায় সরকার। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

তিনি বলেন, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মানবাধিকার মামলা রয়েছে। তাই তার পক্ষ থেকে বাংলাদেশ
সরকারের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন যোগাযোগ না করে সে জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সংস্থাকে চিঠি দেয়া হয়েছে। গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য
সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে
অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব
পালন করার কথা।
