# পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d/
- Published: ২০২৬-০৫-১২T১৮:৪১:০১+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট
দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের 
প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।

এরআগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ। এবার জয়
পেলো দেশের মাটিতে।

দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল
বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।
