# পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি ঐক্যবদ্ধ : মাহদী আমিন

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/
- Published: ২০২৬-১১-২৩T১৭:৪৭:৫৯+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা পতিত স্বৈরাচারের যে 
সহিংসতা এবং নাশকতা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী
বিরোদী প্রতিটি শক্তি একসঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে জাতীয় 
নাগরিক পার্টির (এনসিপির) বৈঠক শেষে সংলাপের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি 
এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, আজ এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই— ফ্যাসিবাদ বিরোধী
অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মতো পদ, আদর্শ, দর্শনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ
রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির যে খোলামেলা আলোচনা হয়েছে তাতে জাতীয় স্বার্থে,
দেশের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে।

তিনি বলেন, যেকোনো দেশে যারা পলাতক, স্বৈরাচার, পতিত অপশক্তি রয়ে গেছে এবং পালিয়ে
গেছে, তারা যেন সেখান থেকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে।

এসময় তিনি জানান, এনসিপির সঙ্গে সরকারের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হৈয়েছে। যা একটি
নির্বাচিত ও গণতান্ত্রিক সরকারের অভিযাত্রার বহিঃপ্রকাশ।
