# পঞ্চগড় জিরো পয়েন্ট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

- Link: https://znews.news/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%aa%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/
- Published: ২০২৬-০৮-৩১T১১:৪৫:৩৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ ডেস্ক:

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের দ্বিতীয়
দিন সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরোপয়েন্ট পরিদর্শন
করেন। এ সময় সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি সেলফিও তোলেন মার্কিন রাষ্ট্রদূত।

এর আগে ভোরে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও ডাকবাংলো এলাকা ঘুরে দেখেন। পরে পঞ্চগড়
আধুনিক সদর হাসপাতাল ও রকস মিউজিয়াম পরিদর্শন করেন।

সফর শেষে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে পঞ্চগড় সার্কিট
হাউসে মতবিনিময় করার কথা রয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) সফরের প্রথম দিনে মার্কিন রাষ্ট্রদূত রংপুরে একটি আধুনিক 
ডেইরি খামার ও স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন।
