# নিলামে আরও ২ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8/
- Published: ২০২৬-০৫-১৩T১৪:১২:৪৯+০৬:০০
- Author: znews

**জেড নিউজ , ঢাকা : **** **

** **নিলামের মাধ্যমে আরও ২০ মিলিয়ন বা ২ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ 
তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি বাণিজ্যিক ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক ২ কোটি মার্কিন ডলার কিনেছে।
এ নিলামে কাট-অফ মূল্য ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা।

চলতি মে মাসে এখন পর্যন্ত মোট ১৪ কোটি ৫০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও
কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট ৫৮১ কোটি ৮৫ লাখ ডলার বা ৫.৮১ বিলিয়ন ডলার
কিনেছে বাংলাদেশ ব্যাংক।
