# নারায়ণগঞ্জের মাসদাইরে র‌্যাবের চিরুনি অভিযান: অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b0/
- Published: ২০২৬-০৫-০৬T১৪:১২:৫২+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও
গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব
চৌধুরী  এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের 
বিরুদ্ধে র‌্যাব চিরুনি অভিযান চালিয়েছে। এসময় অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, 
ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।

উল্লেখ্য,মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়  নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মাসদাইর (বোয়ালিয়াখাল)
এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক স্পট সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের সময়
হামলার ঘটনা ঘটে। দায়িত্ব পালনরত অবস্থায় র‌্যাবের একটি গোয়েন্দা দলের ওপর চিহ্নিত 
মাদক ব্যবসায়ীরা অতর্কিত ও সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ হামলায় ৩ জন র‌্যাব সদস্য আহত
হন। তাদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে
তারা চিকিৎসাধীন রয়েছেন।
