# নায়িকা দিতির বাসায় গিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন বাপ্পারাজ

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af/
- Published: ২০২৬-১১-১২T১২:৪৭:২৫+০৬:০০
- Author: znews

**জেড নিউজ ডেস্ক : **

ঢালিউডে নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি তৈরি করেছেন অভিনেতা বাপ্পারাজ। কিংবদন্তি নায়করাজ
রাজ্জাকের ছেলে হলেও বাবার পরিচয়ের বাইরে গিয়ে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন তিনি।

পর্দায় নানা চরিত্রে দর্শকের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিগত জীবনেও রয়েছে সিনেমার
মতোই এক প্রেমের গল্প। ভালোবাসার মানুষকে বিয়ে করতে পরিবারের বাধা পেরিয়ে পালিয়ে গিয়েছিলেন
তিনি। কিন্তু শেষ পর্যন্ত বাবার লোকজনের হাতেই ধরা পড়তে হয় তাকে।
 নায়করাজ রাজ্জাকের
হাত ধরে ‘চাঁপা ডাঙার বউ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পারাজের।

এরপর একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। ‘ঢাকা ৮৬’,‘
জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’ ও ‘প্রেমের সমাধি’র মতো সিনেমায় অভিনয়ের পাশাপাশি ‘প্রেমের
নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ 
ও ‘মা যখন বিচারক’ চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়।
 তবে
অভিনয়জীবনের বাইরেও বাপ্পারাজের প্রেম ও বিয়ের গল্প বেশ চমকপ্রদ। সম্প্রতি গণমাধ্যমে
দেওয়া এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই অধ্যায়ের কথা তুলে ধরেন অভিনেতা।

ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে চাইলেও পরিবারের সম্মতি পাননি বাপ্পারাজ। শেষ পর্যন্ত
পরিবারের অমতেই তাকে নিয়ে পালিয়ে যান তিনি। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত অভিনেতা সোহেল
চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। সেখানেই কাজি ডেকে বিয়ে করেন তারা।

সেই অভিজ্ঞতা জানিয়ে বাপ্পারাজ বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজি ডেকে এনে বিয়ে করি।

তবে সেই সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম।
এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে
একটা সময় সব ঠিক হয়।’
 উল্লেখ্য, অভিনয়জীবনে ব্যর্থ প্রেমিক চরিত্রে বিশেষ পরিচিতি 
রয়েছে বাপ্পারাজের। বিশেষ করে ‘চাচা হেনা কোথায়’ সিনেমার চরিত্রটি দর্শকদের কাছে এখনো
আলোচিত। বাস্তব জীবনে অবশ্য প্রেমের গল্পের পরিণতি হয়েছে সুখের। বর্তমানে দুই সন্তানের
বাবা তিনি। তার দুই মেয়েই বিবাহিত। ফলে তাদের কারো অভিনয়ে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন
অভিনেতা।
