# নাটোরে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ৩

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%85/
- Published: ২০২৫-১০-০৬T১৫:৫৪:৪৫+০৬:০০
- Author: Z News

**নাটোর প্রতিনিধি:**

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার সংঘর্ষে ৩ জন
মারা গেছে। নিহত ৩ জনই অটোরিক্সার যাত্রী। আহত হয়েছে আরো ২ জন।

আজ সোমবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় 
এই দুর্ঘটনাটি ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, বনপাড়া 
থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে
বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার তিন যাত্রী
নিহত এবং দুইজন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় 
হাসপাতালে ভর্তি করেন। মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাসটি আটক করতে পারলেও বাসের
চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
