# নাটোরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/
- Published: ২০২৬-০৩-৩১T১২:৪৭:৪৪+০৬:০০
- Author: znews

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা
অনাদায় দুই মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার শেরকোল বাজারের আশা
ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ
আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুদ করার গোপন সংবাদের
ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এসময়
সেখান থেকে অবৈধভাবে মজুদ করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল
এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১০০০
লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়।

এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলতাফ
শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়। সেইসঙ্গে মজুদকৃত 
তেল ৭ দিনের মধ্যে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়। তিনি আরো জানান, এই জ্বালানি 
তেল বিক্রয়ের জন্য প্রশাসন থেকে ত্যাগ অফিসার নিয়োগ করা হবে।
