# নতুন ডিএজি-এএজিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

- Link: https://znews.news/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%8f%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%93/
- Published: ২০২৬-০৮-০২T১২:০১:৩৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের(
এএজি) সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি
জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

রবিবার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের যোগদানের
পর তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার যে উদ্দেশ্যে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ 
দিয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। রাষ্ট্রের পক্ষে আদালতে মামলা পরিচালনার
ক্ষেত্রে আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের
নির্দেশনাও দেন তিনি।

পরে নবনিয়োগপ্রাপ্ত ডিএজি ও এএজিদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। সেখানে
তাদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।

এর আগে গত বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এক প্রজ্ঞাপনের
মাধ্যমে আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল
করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল 
নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে
রাষ্ট্রপতি এসব নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে
বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
