# দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদ চান আসিফ মাহমুদ

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7/
- Published: ২০২৬-১১-১৫T১৬:০৫:৩৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব
দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,‘
না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি’।
