# দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/
- Published: ২০২৬-০৯-০৬T১২:৩৩:৪৬+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা:

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার
করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এ ঘটনায় বিভিন্ন আলামতও উদ্ধার করা 
হয়েছে।

তবে আসামিদের নাম-পরিচয় জানায়নি সংস্থাটি। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-৪ 
থেকে পাঠানো এক বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযান চালিয়ে
অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা
হয়।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেলে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে
সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল
মো. হাফিজুর রহমান।
