# দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ বেনকেনস্টেইন

- Link: https://znews.news/%e0%a6%a6%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a3-%e0%a6%86%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2-2/
- Published: ২০২৬-১১-১১T১২:১৫:০৩+০৬:০০
- Author: znews

জেড নিউজ স্পোর্টস:

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন ডেল বেনকেনস্টেইন।
প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য
সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

৫২ বছর বয়সী বেনকেনস্টেইনের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৬ হাজার রান করেছেন। দক্ষিণ
আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও। বর্তমানে তিনি ইংলিশ কাউন্টি দল ডারহামের ব্যাটিং
পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর দুই দিন আগে ব্যাটিং কোচ মোহাম্মদ
আশরাফুলকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তী ব্যাটিং কোচ হিসেবে
দায়িত্ব পান মোহাম্মদ সালাহউদ্দীন। এখন আবার এক সিরিজের জন্য দায়িত্ব পেলেন বেনকেনস্টেইন।

এর আগে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন বেনকেনস্টেইন।
ইংলিশ কাউন্টি ক্রিকেটেও রয়েছে তাঁর দীর্ঘ কোচিং অভিজ্ঞতা। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার
ও গ্লস্টারশায়ারের মতো দলের সঙ্গে কাজ করেছেন তিনি।
