# তেল মজুদকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

- Link: https://znews.news/%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/
- Published: ২০২৬-০৩-৩০T১১:৫৪:৪৫+০৬:০০
- Author: znews

জেড নিউজ, ঢাকা।

অবৈধভাবে তেল মজুদকারীদের ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আজ সোমবার বিদ্যুৎ,
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, যারা তেল অবৈধভাবে মজুদকারীদের
বিষয়ে স্থানীয় প্রশাসনকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেবেন, তাদের এই পুরস্কার দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন
উদ্যোগ গ্রহণ করছে।

তবে কিছু অসাধু ব্যবসায়ী ও চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের মাধ্যমে কৃত্রিম সংকট 
তৈরি করার চেষ্টা করছে। এর ফলে সাধারণ জনগণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং বাজারে
অস্থিতিশীলতা দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে সরকার সাধারণ জনগণকে সম্পৃক্ত করে এ ধরনের
অনিয়ম প্রতিরোধ করতে চায়। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে
পারবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
